ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অন্য নারীর সঙ্গে সংসার করছেন ‘মৃত স্বামী’ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ৩ এপ্রিল ২০২৩
অন্য নারীর সঙ্গে সংসার করছেন ‘মৃত স্বামী’ 
প্রতীকি ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তার জীবনের সবচেয়ে খারাপ ও বেদনাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেছেন। আর ঐ নারীর ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভাইরাল হওয়া ঐ নারীর নাম অ্যানেসা রোসি। তিনি অভিযোগ করেছেন, তার স্বামী তার সঙ্গে মৃত্যুর নাটক করেছেন। অন্য এক নারীর সঙ্গে মেক্সিকোতে থাকতে তার স্বামী এমন অভিনয় করেছেন বলে জানান তিনি।

রোসি আরো জানান, পুলিশ দাবি করেছে যে ২০২২ সালের জানুয়ারিতে তার স্বামী আত্মহত্যা করেছেন। এরপর তিনি তার স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনায় সহায়তা করেছিলেন তবে তার স্বামীর পরিবারের পক্ষের কারণে তা সম্ভব হয়নি।

তিনি জানান, স্বামীর মৃত্যুর সংবাদ শুনে দুই মাস শোকে কাতর ছিলেন তিনি। তার মৃত্যুর জন্য নিজেকেও দোষারোপ করেন, একটা সময় নিজেকে শেষ করে দেওয়ার চিন্তাও করেছিলেন রোসি।

আরো পড়ুন>> সৌদি আরবে রাষ্ট্রীয় সফরে মিসরের প্রেসিডেন্ট

তবে মার্চ মাসে রোসি বুঝতে পারেন, তার স্বামী আসলে মারা যায়নি। তিনি বেঁচে আছেন এবং অন্য নারীর সঙ্গে সংসার করছেন। টিম রোসিকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করেছেন 
 
পরবর্তীতে রোসির স্বামী এই নিয়ে তার বক্তব্য জানিয়েছেন। টিম নামের ৪১ বছর বয়সী ওই ব্যক্তি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম তিনি ব্যবহার করেন না। তিনি তার মৃত্যুর সংবাদ রোসির মায়ের কাছ থেকে শুনেছেন।

টিম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, রোসির মা আমায় ফোন করে আমি বেঁচে আছি কি না যাচাই করার জন্য তখন আমি এই বিষয়ে জানতে পারি। এ সময় টিম রোসিকে একজন মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করেছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!