ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও, অতঃপর...

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২৭ মার্চ ২০২৩
বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও, অতঃপর...
আটককৃতরা

যশোরে বার্মিজ চাকু নিয়ে টিকটক ভিডিও করে আতঙ্ক সৃষ্টি করায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার এসআই কামাল। এর আগে শনিবার (২৫ মার্চ) বিকেলে শহরের পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- টিকটকার অনিক শহরের শংকরপুর হারানের মোড়ের নুর ইসলামের ছেলে ও তার সহযোগী আলামিন শহরতলির সুলতানপুর গ্রামের নুর আমিনের ছেলে।

এসআই কামাল জানান, অনিক শংকরপুর কলাবাগান ভাঙ্গড়ি পট্টিতে বার্মিজ চাকু নিয়ে নানা অঙ্গ-ভঙ্গি করে ভিডিও তৈরির মাধ্যমে ওই এলাকার লোকজনকে ভয়ভীতি দেখায়। পরে সেই ভিডিও টিকটকে পোস্ট করে। অনিককে বার্মিজ চাকুসহ আটক করা হয়েছে।

চাঁদপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, সুলতানপুর এলাকায় বার্মিজ চাকু দিয়ে ভিডিও করার সময় স্থানীয়রা আলামিনকে আটক করে। এ সময় তারা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে আলামিনকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: টিকটক যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!