ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনে মাঝ সাগরে ফেরিতে আগুন, পুড়ে মরলো ১২ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৫, ৩০ মার্চ ২০২৩
ফিলিপাইনে মাঝ সাগরে ফেরিতে আগুন, পুড়ে মরলো ১২ যাত্রী
সংগৃহীত ছবি

ফিলিপাইনের বাসিলান প্রদেশের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো ৭ জন। খবর- ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে। দেশটির কোস্টগার্ডের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ঐ কর্মকর্তা জানান, ফেরিটিতে ২৫০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর ফেরিটি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড প্রধান কমোডোর রেজার্ড ফারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, এয়ারকন্ডিশন কেবিন থেকে আগুনের সূত্রপাত। মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!