ওই হামলায় হামলাকারী নারী একটি হ্যান্ডগান ও আরো দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়।মঙ্গলবার এ তথ্য জানায় শহরটির পুলিশ প্রধান। তিনি জানান, স্থানীয় পাঁচ দোকান থেকে অস্ত্রগুলো কিনেছিল হামলাকারী অড্রে হ্যাল।
আরো পড়ুন>> পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সের চলমান বিক্ষোভে গ্রেফতার ২৭
.png)
সংবাদ সম্মেলনে ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেইক জানায়, ২৮ বছর বয়সী ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঐ নারী ‘ইমোশন ডিজঅর্ডার’ বা হতাশায় ভুগছিলেন। তিনি হতাশা থেকে মুক্তি পেতে ডাক্তারের কাছেও গিয়েছিলেন। তবে হামলার মূল উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মূল উদ্দেশ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে আরো কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা ছিল হ্যালের।
এদিকে হ্যালের কাছে থাকা এই ৭টি অস্ত্রের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছে তার বাবা-মা।
উল্লেখ্য, গত সোমবার ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী হামলা চালায়। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়। হামলাকারী পুলিশের সঙ্গে গুলিবর্ষণে লিপ্ত হলে, পুলিশের গুলিতে তিনি নিহত হন।
সূত্র: সিএনএন