ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধের এক যুগ পূর্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪০, ১৬ মার্চ ২০২৩
সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধের এক যুগ পূর্তি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় চলমান রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ১২ বছর তথা এক যুগ পূর্তি হয়েছে।

বুধবার (১৫ মার্চ) গৃহযুদ্ধের এক যুগ পূর্তি উপলক্ষে সরকার পতনের দাবিতে রাজপথে নামে সিরীয়রা।

দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন রাস্তায় নামা সিরীয়রা।

Advertisement

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয় ইদলিবের রাজপথ। যুদ্ধের সহিংসতার মাঝে ভূমিকম্পে ক্ষয়ক্ষতিতে ত্রাণ তৎপরতাসহ নানান দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট আসাদ বিরোধী সমর্থন বাড়ছে।

আরো পড়ুন>> বাস দুর্ঘটনায় আফগানিস্তানে ১৭ শ্রমিক নিহত

গত ১২ বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে নেমে এসেছে অর্থনৈতিক মন্দা। দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। এ পর্যন্ত প্রায় ৫ লাখ লোকের প্রাণহানি হয়েছে এ গৃহযুদ্ধে। আর বাস্তুচুত্য হয়েছেন অন্তত এক কোটি ২০ লাখ মানুষ।

এছাড়া প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে বসবাস করছেন আরো ৫০ লাখ সিরীয়। এদিকে গত মাসে হওয়া প্রলয়ংকারী ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত সাত হাজার সিরিয়ানের।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!