ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আবারো তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩
আবারো তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প
ছবি: সংগৃহীত

তুরস্ক ও সিরিয়া সীমান্ত এলাকায় আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সন্ধ্যায় ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি এ অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। 

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

Advertisement

এদিকে গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারো ভূমিকম্প আঘাত হানলো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: তুরস্ক
লিংক সফলভাবে কপি হয়েছে!