ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে ভূ-পৃষ্ঠের ৩০০ কিমিজুড়ে বিপজ্জনক ফাটল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পে ভূ-পৃষ্ঠের ৩০০ কিমিজুড়ে বিপজ্জনক ফাটল
ফাইল ছবি

দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় সোমবারের বিধ্বংসী ভূমিকম্পে এখনো পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি মানুষ নিহত হবার খবর নিশ্চিত হয়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা একেবারেই ক্ষীণ হয়ে এসেছে। এখন পর্যন্ত শুধু তুরস্কেই ধ্বংস হয়েছে অন্তত ৭০ হাজার ঘরবাড়ি।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে একটি প্রতীকী ভিডিও চিত্রের মাধ্যমে এই বিরল ফাটল বা ভূমিবিচ্যুতির ঘটনা তুলে ধরা হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখানেই শেষ নয়। ৭.৮ মাত্রার এ ভূমিকম্প এবং কয়েক হাজার আফটারশকের ফলে মাটিতে তৈরি হয়েছে বিরল ধরনের ফাটল। সেই ফাটল থেকে ৭ মিটার বা ২৩ ফুট পর্যন্ত মাটি পরস্পর থেকে বিপরীত দিকে সরে গেছে।

Advertisement

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্রিস মিলিনারের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রথম ৭.৮ মাত্রার ভূমিকম্পে মাটিতে ৭ মিটার চওড়া ফাটলের সৃষ্টি হয়। পরের ৭.৫ মাত্রার কম্পনের কারণে ফাটল ধরা ওই অংশ থেকে একাংশের মাটি ৫ ফুট পর্যন্ত সমানে সরে গেছে। অর্থাৎ ফাটলের স্থান থেকে মাটি পরস্পর থেকে দুদিকে সরে গেছে। আর ভূমিকম্পের ফলে সৃষ্ট এ ধরনের ফাটল বা ভূমিবিচ্যুতি খুবই বিরল।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!