ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পের ১১ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্পের ১১ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার
ওসমান হালেবিয়ে - ফাইল ছবি

তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ১১ দিন পর এক শিশুসহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাতায় প্রদেশ থেকে তাদের উদ্ধার করা হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটিওয়ার্ল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, হাতায় প্রদেশের কেন্দ্রীয় আন্তাকিয়া শহরের বুকেত অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষ থেকে ১২ বছর বয়সী ওসমান হালেবিয়েকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

Advertisement

একই সময়ে প্রদেশটির আরেকটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ২৬ বছর বয়সী মোহাম্মদ আলী সাকিরোগলু এবং ৩৪ বছর বয়সী মুস্তাফা আভিসিকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আরো পড়ুন>> ব্যাংকে গ্রাহকদের হামলা, ধরালেন আগুনও

এদিকে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে।

তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অন্তত ৩৮ হাজার ৪৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে এক হাজার ৪১৪ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে চার হাজার ৪০০ জন নিহত হয়েছেন। 

গেল ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কে আঘাত হানে। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!