ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ডাস্টবিন থেকে বিরল সাদা বাঘের শাবক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৯, ৯ মার্চ ২০২৩
ডাস্টবিন থেকে বিরল সাদা বাঘের শাবক উদ্ধার
ছবি: সংগৃহীত

গ্রিসের একটি রাস্তার ধার থেকে পরিত্যক্ত সাদা বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ওই শাবকটি পাওয়া গিয়েছিল।

বুধবার (০৮ মার্চ) দেশটির শীর্ষস্থানীয় একটি প্রাণী–পার্ক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাজধানী এথেন্সের বাইরে আততিকা জুওলজিক্যাল পার্কের অবস্থান। পার্ক কর্তৃপক্ষ বলছে, চার মাস বয়সী বাঘের নারী শাবকটিকে একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছিল। শাবকটির কোমর থেকে নিচ পর্যন্ত পক্ষাঘাতগ্রস্ত ছিল।

Advertisement

পার্কের প্রতিষ্ঠাতা জেন জ্যাকুয়েস লেসুয়ার প্রোতো থেমা পত্রিকাকে বলেছেন, কেউ জানে না, বাঘের শাবকটি কোথা থেকে এসেছে। কীভাবে এটি সেখানে আটকে গেছে। সম্ভবত গত সোমবার শাবকটিকে পরিত্যক্ত অবস্থায় কেউ ফেলে যায়। পরিস্থিতি খুবই ভয়ংকর বলেছেন তিনি।

আরো পড়ুন>> সাবেক স্ত্রীকে ঘরের কাজের জন্য দিতে হবে ২ কোটি টাকা

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের (ডব্লিউডব্লিউএফ) সংরক্ষণ দল বলেছে, সাদা বাঘ জিনগতভাবে ব্যতিক্রম। বনাঞ্চলে সাদা বাঘ খুঁজে পাওয়া যায় না। প্রজনন জটিলতার কারণে সাদা বাঘ হয়।

পার্ক কর্তৃপক্ষ বলেছে, ২৯০টি ভিন্ন প্রজাতির ২ হাজারের বেশি প্রাণী রয়েছে তাদের।

গত বছর অস্ত্রোপচার চলার সময় একটি পুরুষ শিম্পাজি পালিয়ে যায়। পরে পার্ক কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা হয়। জননিরাপত্তার কথা বিবেচনা করে শিম্পাজিটিকে গুলি করে হত্যা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!