ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অফিস চত্বরে ৩ বাঘের ঘোরাঘুরি, আতঙ্কে বনরক্ষীরা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩
অফিস চত্বরে ৩ বাঘের ঘোরাঘুরি, আতঙ্কে বনরক্ষীরা
ছবি: সংগৃহীত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস চত্বরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তিনটি বাঘ।  এতে চান্দেশ্বর ফরেস্ট অফিসে দায়িত্বে থাকা পাঁচ বনরক্ষীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, গত শুক্রবার দুপুরে তিনটি বাঘ অফিস চত্বরে ঢুকে পড়ে। শনিবার দুপুর পর্যন্ত বাঘগুলো অফিসের আশপাশে ঘোরাঘুরি করে। বাঘগুলোকে কয়েকবার দেখেছি। বাঘগুলো এখনো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। আমরা বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছি।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো, সামসুল আরেফীন জানান, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো এভাবে চলাচল করছে। তাদের কোনো ধরনের ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!