ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাবেক স্ত্রীকে ঘরের কাজের জন্য দিতে হবে ২ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ৯ মার্চ ২০২৩
সাবেক স্ত্রীকে ঘরের কাজের জন্য দিতে হবে ২ কোটি টাকা!
ছবি: প্রতীকী

একজন স্ত্রীর ঘরকন্যার কাজেরও আর্থিক মূল্য আছে। আর এবার বিষয়টি স্পষ্ট করে দেখাল স্পেনের একটি আদালত। এক ব্যক্তিকে গত ২৫ বছরের অবৈতনিক গৃহকর্মের মূল্য হিসেবে তার সাবেক স্ত্রীকে প্রায় ২ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ১২৬ টাকা (২ লাখ ৪ হাজার ৬২৪ ইউরো) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (৭ মার্চ) দাখিল করা আদালতের নথি অনুসারে, আদালত ন্যূনতম মজুরির ভিত্তিতে এ মূল্য নির্ধারণ করেন। স্পেনের দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের একটি আদালত রায়ের পাশাপাশি এই আদেশ দিয়েছে। দম্পতি ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। তাদের দুই মেয়ে আছে।

বিয়ের সময় থেকেই তাদের মধ্যে একটি চুক্তি ছিল যে তাদের প্রত্যেকের নিজস্ব আয় উপার্জন করতে হবে। কিন্তু তিনি তার স্ত্রীকে বাইরে কাজ করতে দেননি এবং বছরের পর বছর ধরে তার উপার্জিত অর্থ বা সম্পদের কোনো অংশ স্ত্রীকে দেননি।

Advertisement

আদালতের রায়ে বলা হয়েছে, বিয়ের পর থেকেই গৃহকর্মীর কাজে নিজেকে নিয়োজিত করেন ওই ব্যক্তির স্ত্রী। তিনি একাই সংসারের সবকিছু দেখাশোনা করতেন। পরবর্তীতে, আইনি নথিগুলো ১৯৯৫ সালের জুন থেকে ২০২০ সালে বিবাহবিচ্ছেদ পর্যন্ত প্রতি বছর কত উপার্জন করতেন ওই ব্যক্তি তার একটি হিসাব দেখায়।

আরো পড়ুন>> ১২৮ বছর বয়সে নারীর মৃত্যু!

ওই ব্যক্তিকে তার সাবেক স্ত্রীকে ২৫ বছরের মজুরির পাশাপাশি মাসিক ভরণপোষণ ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের দুই সন্তানের মধ্যে একজনের বয়স ১৮ বছরের বেশি এবং অন্যজন নাবালক।

ক্যাডেনা সের রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, তার স্বামী তাকে ‘ঘরের বাইরে’ কাজ করতে দিতেন না। যদিও স্বামী তাকে নিজের মালিকানাধীন জিমে কাজ করতে দিয়েছিলেন। সেখানে তিনি জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন।

তিনি আরো বলেন, ‘এ ছাড়া নিজেকে গৃহকর্মে পুরোপুরি নিয়োজিত করেছিলাম। আমার স্বামী ও ঘরবাড়ি দেখাশোনা করেছি। তিনি আমাকে ঘরের কাজ করতে বাধ্য করেছিলেন। কারণ, আমি এমন একটি জায়গায় ছিলাম, সেখান থেকে সত্যিই অন্য কিছু আমি করতে পারিনি।’

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!