শুক্রবার রাত ৯টা পর্যন্ত মোট ১৫ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এসব শিশু বাড়ির পাশে খেলার সময় একটি কুকুর তাদের কামড়ে আহত করে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে রয়েছে- ছলিমপুর ইউনিয়নের জয়নগর মাদরাসা এলাকার জামাত আলীর ছেলে মাহাদি, মিরাজুল ইসলামের ছেলে আল আমিন, জয়নগর গ্রামের আকাল উদ্দিনের মেয়ে আনিকা খাতুন, বড়ইচারা এলাকার সোহাগ হোসেনের ছেলে মোরসালিন, একই এলাকার সোহেলের ছেলে আদিয়ান, সাহাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে তানভিরসহ ১৫ শিশু।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশের মাঠে খেলাধুলা করার সময় হঠাৎ ঐ কুকুরটি কামড় দিয়েছে শিশুদের। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরতে দেখা গেছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ জানান, কুকুরের কামড়ে আহত হয়ে ১৫ শিশু বিকেলে হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক প্রদান করা হয়েছে। এর মধ্যে সাতজনের নাম জরুরিভাবে নথিভুক্ত করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, একটি কুকুরই সবাইকে কামড় দিয়েছে। আমরা কুকুরটি ধরার চেষ্টা করছি। এটি সম্ভবত পাগলা কুকুর।