ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৭ জানুয়ারি ২০২৩
কুকুরের কামড়ে হরিণের মৃত্যু
কুকুরের কামড়ে মারা যাওয়া হরিণ

ভোলার তজুমদ্দিনে কুকুরের কামড়ে একটি পুরুষ চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিচ্ছিন্ন বাসন ভাঙার চরে এ ঘটনা ঘটে।

পরে বিকেলের দিকে মৃত হরিণটিকে উপজেলা বন বিভাগের নার্সারিতে মাটিচাপা দেওয়া হয়। ওই হরিণটির ওজন প্রায় ৫০ কেজি। 

তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার দুপুরে বাসন ভাঙা চরের কয়েকজন বাসিন্দার মাধ্যমে জানতে পারি কয়েকটি কুকুর একটি হরিণকে ঘিরে রেখে কামড়াচ্ছে। পরে সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসার জন্য নিই। সেখানে নিলে চিকিৎসক হরিণটি মারা গিয়েছে বলে জানান। পরে মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটিচাপা দেওয়া হয়।

Advertisement

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, বন বিভাগের লোকজন চিকিৎসার জন্য একটি হরিণ নিয়ে এসেছে। ওই হরিণের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন ছিল। তবে এখানে আনার আগেই হরিণটি মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হরিণ
লিংক সফলভাবে কপি হয়েছে!