মঙ্গলবার (০৭ মার্চ) মধ্যরাতে কায়রোয় উত্তরাঞ্চলে লাইনচ্যুত হওয়ার পর ট্রেনটি দুমড়ে মুচড়ে যায়।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, দুর্ঘটনার জেরে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১৬ জন যাত্রী।
.png)
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার রাতে মিশরের রাজধানী কায়রোর উত্তরে কোয়ালিউব স্টেশন থেকে নাইল ডেলটার মেনাউফ শহরে যাওয়ার পথে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে।
আরো পড়ুন>> ইতালিতে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ, ২ পাইলট নিহত
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, প্যাসেঞ্জার ট্রেনটির অন্তত দু’টি কামরা একে অপরের সঙ্গে সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে গেছে। সেই কামরা থেকেই দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়।
মিশরে রেল দুর্ঘটনা বিরল নয়। দুর্বল পরিকাঠামো এবং ঢিলেঢালা পরিচালনের কারণে বিভিন্ন সময় ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী মিশর। ২০০২ সালে মিশরে একটি দূরপাল্লার ট্রেনে আগুন ধরে যায়। পুড়ে মারা যায় অন্তত ৩০০ যাত্রী। তবে বেসরকারিভাবে বলা হয়ে থাকে, ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ৭ শতাধিক লোকের।