জানা যায়, ওই জায়গায় মাটির নিচে পানির পাইপলাইন ছিল। প্রচণ্ড চাপের কারণে পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। আর সেটা থেকেই সড়কে ফাটল ধরে।
গত শনিবার (০৪ মার্চ) মহারাষ্ট্রের ইয়াভাতমাল ভিদারভা হাউজিং সোসাইটির কাছে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে একজন। তবে আহত ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, স্কুটি চালিয়ে যাওয়ার সময় ওই নারীর ঠিক পাশেই বিস্ফোরণ হয়। হঠাৎ সড়ক ফেটে ফোয়ারার মতো পানি বের হয়। ভেসে যায় চারপাশ।
.png)
আরো পড়ুন>> ইউটিউবে ভিডিও দেখে সন্তান প্রসব কিশোরীর, অতঃপর...
পূজা বিশ্বাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি তখন ফোনে কথা বলছিলাম। হঠাৎ বিকট শব্দ করে সড়ক ফেটে যায়। মাটির নিচের পানি ফোয়ারার মতো ছিটকে উঠে বানের মতো চারপাশ ভাসিয়ে দেয়। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।’
এর আগে গত বৃহস্পতিবার মুম্বাইয়ে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওয়ারলি নাকা জংশনের গনপতরাও ভোসলে মার্গের সড়কে ব্রিটিশ আমলে তৈরি একটি জলের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে।
বৃহস্পতিবার ব্রিটিশ আমলের জলের প্রধান বিস্ফোরণের পরে গনপতরাও ভোসলে মার্গে, ওয়ারলি নাকা জংশনে চার ফুট রাস্তার একটি অংশ ডুবে যাওয়ার পরে মুম্বাই থেকে অনুরূপ একটি ঘটনা জানা গেছে। তবে ওই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভিডিওটি দেখুন...
#WATCH | Road cracked open after an underground pipeline burst in Yavatmal, Maharashtra earlier today. The incident was captured on CCTV. A woman riding on scooty was injured. pic.twitter.com/8tl86xgFhc
— ANI (@ANI) March 4, 2023
সূত্র: এনডিটিভি