এ সময় মো. ওসমান বলেন, কারখানাটিতে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করা হয়। বিস্ফোরণের সময় আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। অক্সিজেনের অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ হয়েছে।
চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস.এম. সাখাওয়াত হোসেন বলেন, আমরা কাজ শুরু করেছি। তদন্ত শেষে বলতে পারব। তবে এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। প্রতিষ্ঠানটিতে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স আছে কি না জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে অবহিত নন তিনি।
.png)
এর আগে শনিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন নিহত এবং ৪৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ওই কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।