বুধবার (১ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিতে ঢাকার শান্তিনগরের মুসলিম কাবাব লিমিটেড নামে এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটেছে। আর ঘটনার শিকার হয়েছেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক বুদ্ধিযুক্ত পত্রিকার সম্পাদক এসএম জাহিদ হোসেন।
জাহিদ জানান, মোরগ পোলাও পছন্দ করেন বলেই তিনি অর্ডার করেছিলেন। এরপর খাবার শুরুর পরে তিনি প্লেটে দেয়া সিদ্ধ ডিম কামড়ে খাওয়ার জন্য মুখে দেন। তখন বেলুনের মতো প্রচন্ড আওয়াজ করে তা বিস্ফোরিত হয়। এতে তার মুখের ভিতরে ঠোট ছিলে যায়।
.png)
আরো পড়ুন>> অবশেষে প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ
তিনি জানান, এ ঘটনার পর তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। এখন মুখে কিছু খেতে পারছেন না। ভীষণ যন্ত্রণা করছে।
এদিকে এ ঘটনার পর হোটেল থেকে লাপাত্তা হয়ে যান ওই হোটেলের এমডি ইব্রাহিম খলিল। তবে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অনুরোধ জানান যেনো এ ঘটনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো না হয়।