বজ্রপাতের আলোকরশ্মি এবার বিখ্যাত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমারের হাত ছুঁয়ে দেওয়া একটি ছবি প্রকাশ করেছে সিএনএন। ছবিতে দেখা যায়, অন্ধকারের মধ্যে প্রবল আলোর ঝলকানি। বজ্রপাতের আলোয় শুধু মূর্তিটিই চোখে পড়ছে। মনে হচ্ছে আকাশ থেকে আলোর স্রোত নেমে এসেছে মূর্তির মাথায়।
গত মঙ্গলবার ওই দৃশ্য ক্যামেরায় ধরা হয়। ফের্নান্দো ব্রাগা নামে এক ব্যক্তি এই ছবিটি তোলার পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন। গতকাল শুক্রবার সিএনএনের সাপ্তাহিক ছবির আয়োজন ‘দ্য উইক ইন ৩৫ ফটোজে’ ছবিটি প্রকাশ করা হয়।
.png)

রিও ডি জেনেরিওর করকোভাদো পর্বতে দু হাত প্রসারিত করে ঠাঁই দাঁড়িয়ে থাকা ৯৮ ফুট উচ্চতার ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার ২০০৭ সালে বিশ্ব সপ্তাশ্চার্যের একটি নির্বাচিত হয়। ১৯৩১ সাল নির্মাণ করা ভাস্কর্যটির প্রসারিত দুই হাতের এ মাথা থেকে ও মাথার দূরত্ব ৯২ ফুট। বছরজুড়ে দেশি বিদেশি পর্যটকেরা ভাস্কর্যটি দেখতে ভিড় জমান।
এর আগে ২০১৪ সালে বজ্রপাতের ফলে মূর্তিটির একটি আঙুল ভেঙে গিয়েছিল। তবে সেটি সারানো হয়েছে। তবে এবারের বজ্রপাতে মূর্তির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি।