প্রেম করতে গিয়ে প্রেমিকার মায়ের হাতে জুতাপেটা খেল প্রেমিক!
প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসে জুতাপেটা খেলেন এক প্রেমিক। সম্প্রতি ভারতে এমনই একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে আশার পর থেকেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম।
ঘটনাটি ঘটেছে ভারতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে লুকিয়ে কিশোরী মেয়ে প্রেমালাপ করছিলেন তার প্রেমিকের সঙ্গে। আর এ ঘটনা টের পেয়ে মেয়ের মা চুপিসারে ছাদে চলে আসে। ছাদের যে দিকে ট্যাংক রয়েছে সে দিকে গেলে হঠাৎই সেখান থেকে বেরিয়ে আসে মেয়ে। চোখমুখে ভয় আর আতঙ্কের ছাপ। মেয়েকে কোনো প্রশ্ন না করেই তিনি সামনে এগিয়ে আড়াল থেকে টেনে বের করেন এক যুবককে। তারপর পা থেকে জুতা খুলে সজোরে আঘাত করতে থাকেন। এ সময় যুবকটি দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। তারপর অন্য পায়ের জুতা খুলে একইভাবে মারতে থাকেন মেয়েকেও।
আরো পড়ুন>> বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, ১৬ বছরের কিশোরীকে কোপালেন ৪৭ বছরের ব্যক্তি
পুরো ঘটনাটি পাশের একটি ছাদ থেকে ভিডিও করেন এক যুবক। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এই ভিডিওটি দেখে অনেকেরই নিজেদের কিশোরবেলার প্রেমের কথা মনে পড়ে গিয়েছে। ছাদে লুকিয়ে প্রেম করার অনুভূতিই আলাদা। সে কথাও লিখেছেন কেউ কেউ।
ভিডিওটি দেখুন...
aunty ji ne beti ke valentine's day plan par paani fer diya pic.twitter.com/QLcqLYi528
— Shubh (@kadaipaneeeer) February 14, 2023
সূত্র: জি নিউজ, আনন্দবাজার