ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকাকে খুনের পর টুকরো টুকরো করে গ্রামে ছড়িয়ে দেয় প্রেমিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমিকাকে খুনের পর টুকরো টুকরো করে গ্রামে ছড়িয়ে দেয় প্রেমিক
ফাইল ফটো

ভারতের রাজস্থানে প্রেমিকাকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে গ্রামে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্র জানায়, নিহত গুড্ডি রাজস্থানের নগউর জেলার দেরভা গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত ছিলেন। কিন্তু গ্রামের এক যুবকের সঙ্গে তার বিবাহবহির্ভূত প্রেমের সম্পর্ক ছিল।

গত ২০ জানুয়ারি শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন গুড্ডি। তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরাও গুড্ডির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে ২২ জানুয়ারি থানায় নিখোঁজ ডায়েরি করে গুড্ডির পরিবার। এর পরিপ্রেক্ষিতে গুড্ডির প্রেমিক আনোপরমকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে খুনের দায় স্বীকার করেন তিনি। গুড্ডির হত্যার বর্ণনা ও লাশ টুকুরো টুকরো করে কোথায় রেখেছেন তা জানান পুলিশকে।

Advertisement

গত তিন দিন থেকে দেহের খণ্ডিত অংশগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ। এখনো লাশের সব টুকরো উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে প্রথমে ওই গ্রামের ঝোপ থেকে রক্তমাখা জামাকাপড়, চুলের ক্লিপ উদ্ধার করে।

পুলিশের কাছে অভিযুক্ত প্রেমিক দাবি করেছেন, গুড্ডি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। সে কারণেই তাকে খুন করেছেন তিনি।

নগউর জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট রমামূর্তি জোশী জানান, অভিযুক্ত প্রেমিক প্রথমে পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। পরে একপর্যায়ে খুনের কথা স্বীকার করেন।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!