পরিকল্পনা অনুযায়ী স্বামীর জন্য মদ কেনান তিনি। এরপর সেই মদে বিষ মিশিয়ে দেন ওই নারী। বন্ধুর সঙ্গে বিষ মেশানো সেই মদ পান করেন স্বামী। পরে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।
রোববার (১২ ফেব্রুয়ারি) ভারতের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে। স্বামী সুকুমারের মদে বিষ মেশান কবিতা। তবে তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেননি সেই মদ পান করে সুকুমারের বন্ধুও মারা যাবে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সুকুমার ও তার বন্ধু হরিলালের মৃত্যু হয়।
.png)
পুলিশ জানিয়েছে, একজন পুরুষ সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কবিতার। এ নিয়ে কবিতা ও সুকুমারের প্রায়ই ঝগড়া হতো। তিন মাস আগে দুই জন আলাদা হয়ে যান। তবে দুই জনের পরিবার বুঝিয়ে-সুঝিয়ে তাদের এক করে দেয়। তবে কবিতা ঠিকই পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।
আরো পড়ুন>> প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ভাইকে হত্যা করল বোন
একজন তদন্তকারী কর্মকর্তা বলেন, আগের চেয়ে আরো বেশি ঝগড়া হতো তাদের। তখনই সব কিছু শেষ করার সিদ্ধান্ত নেন কবিতা। শনিবার সুকুমারের ভাই মনির কাছে যান কবিতা। তিনি জানান, সুকুমার মদ চেয়েছে। এরপর মনি দু’টি মদের বোতল কিনে আনেন। একটি নিজের কাছে রেখে অন্যটি ফেরত দিয়ে দেন কবিতা।
পুলিশ জানিয়েছে, একটি সিরিঞ্জ দিয়ে মদের বোতলে কীটনাশক ঢুকিয়ে দেন কবিতা। রোববার সুকুমারকে মদের বোতল দিয়ে কবিতা বলেন তার এক বন্ধু দিয়েছে। পরদিন নিজের দোকানে মদের বোতল নিয়ে যান সুকুমার। তখন বন্ধু হরিলালের সঙ্গে মিলে মদ পান করে তিনি। কয়েক মিনিটের মধ্যে অচেতন হয়ে যান দু’জন। এরপর তাদের চেঙ্গালপেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা সুকুমারের সঙ্গে কথা বলেন। তিনি পুলিশকে জানান, তার স্ত্রীর দেয়া মদ পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ওই মদের বোতল পরীক্ষা করানো হলে সেটিতে বিষাক্ত উপাদান পাওয়া যায়। সুকুমার ও হরিলাল মঙ্গলবার সকালে মারা যান।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস