ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভালোবাসা দিবসে স্বামীর জন্য যা করলেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ভালোবাসা দিবসে স্বামীর জন্য যা করলেন মালালা
স্বামী আসের মালিকের সঙ্গে মালালা। ফাইল ছবি

পাকিস্তানে জন্মগ্রহণকারী নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। এবারের ভালোবাসা তার স্বামী আসের মালিককে নিয়ে দিয়েছেন ভক্তিপূর্ণ পোস্ট। এতে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা ফুটে উঠেছে। খবর জিওনিউজ।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শর্ট ভিডিও পোস্টের প্ল্যাটফরম ইনস্টাগ্রামে স্বামী-স্ত্রীর একটি ছবি পোস্ট দিয়েছেন মালালা। ছবির নিচে লিখেছেন হৃদয়গ্রাহী নোট।

Advertisement

সেখানে মালালা ইউসুফজাই পোস্টটির ক্যাপশনে লিখেছেন, সর্বোত্তম সম্ভাব্য জীবনসঙ্গী আসের মালিকের জন্য ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তুমি সর্বদা আমাকে হাসিখুশি রাখার চেষ্টা করো। সর্বদা আমাকে হাসানোর উপায়গুলো নিয়ে চিন্তা করো। তোমাকে আমার পাশে পেয়ে আমি নিজেকে সবচেয়ে ভাগ্যবান নারী মনে করি।
 
পাকিস্তানের জিওনিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্বামীর প্রতি মালালার এই হৃদয়গ্রাহী পোস্টে লাভ ক্লিক পড়েছে ২ দশমিক ৪ মিলিয়ন বা ২৪ লাখের বেশি।

বিশ্বব্যাপী প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সাড়ম্বরে পালিত হয়ে আসছে। দিনটিতে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, বন্ধু-বান্ধবী, সন্তান পিতামাতাকে কিংবা মাতাপিতা সন্তানের প্রতি বিশেষভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মালালা
লিংক সফলভাবে কপি হয়েছে!