ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ভাইকে হত্যা করল বোন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ভাইকে হত্যা করল বোন
ছবি: প্রতীকী

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিল ছোট ভাই। আর সেই অপরাধে প্রেমিকের সঙ্গে মিলে ছোট ভাইকে হত্যা করেছে তারই বোন। এ ঘটনায় প্রেমিকসহ ওই মেয়েকে গ্রেফতার করা হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, ভারতের উত্তরপ্রদেশের লখনৌর রায় বারেলিতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৮ বছর বয়সী ওই কিশোরী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বোনকে দেখে ফেলে তার ১২ বছর বয়সী ভাই। এসময় বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেবে বলেও হুমকি দেয় সে। এরপর বোন ও প্রেমিক মিলে ভাইয়ের গলা কেটে হত্যা করে।

Advertisement

গত ১২ ফেব্রুয়ারি বাড়ির কাছেই ওই শিশুর লাশ পাওয়া যায়। রায় বারেলির পুলিশ সুপার অশোক প্রিয়দর্শী বলেন, ছেলেটির বাবা-মা বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশকে ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে পারেনি ছেলেটির বোন।

আরো পড়ুন>> ভূমিকম্পের পর একে অপরকে খুঁজে পেয়ে আবেগ আপ্লুত বাবা-মেয়ে

তিনি বলেন, একজন নারী পুলিশ ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই কিশোরী জানায় তাদের বাসায় ডাকাতির চেষ্টা করে স্থানীয় এক যুবক। কিন্তু টাকা না পেয়ে ভাই ও তার ওপর হামলা চালায় সে। এসময় তার ভাইকে হত্যা করে ওই যুবক।

পরে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু ঘটনার সময় তিনি ওই এলাকাতেই ছিলেন না। তার মোবাইল ফোনের লোকশেনেও সেটি প্রমাণিত হয়ে যায়। পরে ওই কিশোরীকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। এবার সে ভিন্ন কথা বলে। তখন ঘটনাস্থলের কাছাকাছি সক্রিয় থাকা মোবাইল নম্বর চেক করা হয়।

বাধোকারের এইচএসও রাজেশ সিং বলেন, আমরা দু’টি নম্বর শনাক্ত করি। দু’টি নম্বর আরেক যুবক ব্যবহার করে। ওই যুবক প্রায়ই এই কিশোরীর কাছে যেত। পরে ওই কিশোরীর বাড়ি তল্লাশি চালিয়ে ঘরের ভেতর রক্তমাখা কাপড় দিয়ে জড়ানো একটি ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তখন নিজের অপরাধ স্বীকার করে ওই কিশোরী।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!