ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিখোঁজ 

মাদারীপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিখোঁজ 
মাদারীপুর সদর থানা। ফাইল ছবি

মাদারীপুরে নদীতে গোসল করতে গিয়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিখোঁজ রয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার পাঁচখোলা ইউপির জাফরাবাদ পূর্ব কান্দি এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ অভি ফরাজি একই এলাকার বাবু ফরাজির ছেলে। এদিকে ছোট ভাই রিয়াদের (৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অভি তার ছোট ভাই রিয়াদকে নিয়ে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে আসে। তারা দুই ভাই গোসলে নামলে সাঁতার না জানায় ছোট ভাই রিয়াদ ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে অভিও ডুব দেয়। পরে সেও নিখোঁজ হয়। পরবর্তীতে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নিখোঁজ রিয়াদকে উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

Advertisement

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে শুনেছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!