ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালোবাসা দিবসে হোটেলে উঠে স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
ভালোবাসা দিবসে হোটেলে উঠে স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী 
ফাইল ফটো

কক্সবাজার পৌরশহরের বাজারঘাটা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের বাজারঘাটা এলাকার আবাসিক হোটেল ‘সী-বার্ড’ এর ৩১০নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত জেসমিন আক্তার বাগেরহাট জেলার বাসিন্দা মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে বাজারঘাটা এলাকার ঐ আবাসিক হোটেলের ৩১০নং কক্ষে ওঠেন জেসমিন আক্তার ও মোস্তাফিজুর রহমান দম্পতি। বুধবার দুপুরে স্বামী মোস্তাফিজুর রহমান রুমের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান। হোটেলকর্মীরা রুমের ভেতরে আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। তারা ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ জেসমিন আক্তারের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী মোস্তাফিজ স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। 

Advertisement

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!