শনিবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১। গ্রেফতারকৃত সাইদুর রহমান সোনারগাঁয়ের চেংগাকান্দির গ্রামের সুদার ছেলে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, অভিযুক্ত সাইদুর মাদকাসক্ত। হত্যাকাণ্ডের শিকার আঁখির সঙ্গে প্রায় ১৫ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়ই ভুক্তভোগীর সঙ্গে পারিবারিক কলহ লেগে থাকত তার। বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে পারিবারিক কলহের একপর্যায়ে ভুক্তভোগীকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন সাইদুর। এক সময় আঁখি মাটিতে লুটিয়ে পড়লে দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাইদুর দৌড়ে পালিয়ে যান।
পরে আঁখিকে উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা সোনারগাঁও থানায় সাইদুর রহমানকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।