ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুহা থেকে উদ্ধার হওয়া সেই থাই ফুটবলার মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
গুহা থেকে উদ্ধার হওয়া সেই থাই ফুটবলার মারা গেছে
সেই থাই ফুটবলার ডুয়াংপেচ প্রমথেপ। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের একটি গুহা থেকে ২০১৮ সালে ১২ জন কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ফুটবল দলের অধিনায়ক ডুয়াংপেচ প্রমথেপ যুক্তরাজ্যে মারা গেছে। 

তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। তার মাথায় আঘাত লেগেছে বলে বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

ঐ ফুটবল দলটি ২০১৮ সালের ২৩ জুন চিয়াং রাই প্রদেশে তাদের কোচের সঙ্গে দুই সপ্তাহ গুহায় আটকা পড়েছিল। বন্যার পানিতে আটকা পড়ার ঐ ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে উঠে এসেছিল। ঐ উদ্ধার অভিযানের গল্প নিয়ে গত বছর নেটফ্লিক্সে ছয়-পর্বের মিনিসিরিজ রিলিজ হয়।

Advertisement

সেই সময় প্রমথেপের বয়স ছিল ১৩ বছর। তার সতীর্থদের বয়স ছিল ১১ থেকে ১৬ বছরের মধ্যে। প্রায় ১০০ থাই ও বিদেশি ডুবুরি দুই সপ্তাহের চেষ্টায় তাদের উদ্ধার করেছিল।

গত বছরের শেষের দিকে লিসেস্টারশায়ারের ব্রুক হাউস কলেজ ফুটবল একাডেমিতে ভর্তি হয় প্রমথেপ। থাইল্যান্ডের অলাভজনক জিকো ফাউন্ডেশনের মাধ্যমে সে ইংল্যান্ডে পড়ার জন্য বৃত্তি পেয়েছিল। ফাউন্ডেশনটি তার মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করেছে। 

 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মারা গেছেন
লিংক সফলভাবে কপি হয়েছে!