ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্প: তুরস্কে ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৯ মাসের অন্তঃসত্ত্বা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্প: তুরস্কে ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৯ মাসের অন্তঃসত্ত্বা উদ্ধার
ছবি: সংগৃহীত

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে নিহতে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার জনে। এখনো চলছে উদ্ধার কাজ। এর মধ্যেই জানা গেল দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৯ মাসের এক অন্তঃসত্ত্বাকে উদ্ধারের খবর।

সোমবার ভোরের দিকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরে প্রবল ভূমিকম্প হয়। এতে কেঁপে উঠে কাহরামানমারাস প্রদেশও। এই প্রদেশে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূ-কম্পন্ন অনুভূত হয়।

বহু ভবন ধসে পড়ে কাহরামানমারাস প্রদেশের বিভিন্ন শহরে। সেখান থেকে ঐ নারীকে উদ্ধারের কথা জানানো হয়েছে। ইস্তাম্বুলের উমরানিয়া পৌরসভার একটি টিম তাকে উদ্ধার করে।

Advertisement

জানা গেছে, নেহির ইলকোভা নামে ঐ নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!