ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রানিকে হত্যার চেষ্টাকারী সেই যুবক দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩
রানিকে হত্যার চেষ্টাকারী সেই যুবক দোষী সাব্যস্ত
ছবি: সংগৃহীত

২০২১ সালের বড় দিনে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে হত্যার উদ্দেশ্যে বাসভবন উইন্ডসর ক্যাসেলে ঢুকে পড়েন এক যুবক। ওই ঘটনায় ১৯ বছর বয়সী শিখ ধর্মাবলম্বী যুবক যশবন্ত সিং দোষী সাব্যস্ত হয়েছেন। 

এএফপির খবরে বলা হয়েছে, তিনি রানিকে ‘ক্ষতি করার চেষ্টা’র বিষয়টি স্বীকার করেছেন। ব্রিটেনের এই যুবক কয়েক দশকের মধ্যে প্রথম ব্যক্তি যে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন।

এছাড়া আরও যে দুই অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন তা হলো- হত্যার জন্য হুমকি এবং আক্রমণাত্মক বস্তু সঙ্গে নেয়া।

Advertisement

২০২১ সালের ক্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর) দক্ষিণ ইংল্যান্ডের সাউদাম্পটনের বাসিন্দা যশবন্ত পশ্চিম লন্ডনে রানির প্রাসাদে প্রবেশ করেন। এর আগে নিজের মোবাইলে একটি ভিডিও ধারণ করেন।

ভিডিওতে তিনি বলেছিলেন, আমি যা করেছি এবং যা করতে যাচ্ছি তার জন্য দুঃখিত। মাস্ক পরিহিত এবং ধনুক (সুপারসনিক এক্স বো) হাতে ওই যুবক বলেন, আমি রানি এলিজাবেথকে হত্যা করতে যাচ্ছি। এটা ১৯১৯ সালে সংঘটিত গণহত্যায় নিহতদের প্রতিশোধ।

রাজপ্রাসাদে অনুপ্রবেশ করে তিনি সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তাদের হাতে ধরা পড়েন।

উল্লেখ্য, ১৯১৯ সালে ব্রিটিশ সেনারা ভারতের অমৃতসরে প্রায় ৪০০ জন শিখকে গুলি করে হত্যা করেছিল। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নামে সেই ঘটনার জন্য ভারতীয়রা ব্রিটিশদেরকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছে।

এ ঘটনার ৯ মাস পর (৮ সেপ্টেম্বর ২০২২) ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ (স্বাভাবিক মৃত্যু) করেন ব্রিটেনের রানি।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!