ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো তরল ডিটারজেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২৯ জানুয়ারি ২০২৩
রেস্তোরাঁয় ফলের জুসের পরিবর্তে দেওয়া হলো তরল ডিটারজেন্ট!
ছবি: সংগৃহীত

ফলের জুসের পরিবর্তে তরল ডিটারজেন্ট পরিবেশনের অভিযোগ উঠেছে চীনের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে। এ ঘটনায় সাত গ্রাহককে হাসপাতালে নিয়ে গিয়ে পাকস্থলী পরিষ্কার করা হয়েছে।

গত ১৬ জানুয়ারি চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে এ ঘটনাটি ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী গ্রাহকদের একজন সিস্টার উকং নামের এক নারী নিজ পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁটিতে খাবার খেতে গিয়েছিলেন। একপর্যায়ে রেস্তোরাঁটির একজন খাবার পরিবেশক একটি বোতল নিয়ে আসেন। বোতলটিতে ফলের জুসের বদলে ছিল তরল ডিটারজেন্ট।

আরো পড়ুন>> আফগানিস্তানে প্রচণ্ড ঠান্ডায় ১৬৬ জনের প্রাণহানি

ভুক্তভোগী নারী এক ভিডিওতে দাবি করেছেন, ফলের জুস হিসেবে যে পানীয় তাদের টেবিলে পরিবেশন করা হয়েছিল, তার স্বাদ ছিল অদ্ভুত। জুস পরিবেশনের ক্ষেত্রে ভুল হয়েছে বুঝতে পেরে সাতজনকেই একটি হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাদের পাকস্থলী পরিষ্কার করা হয়।

রেস্তোরাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, খাবার পরিবেশক এক নারীর ভুলে এমনটি হয়েছে। ওই নারীর চোখে সমস্যা রয়েছে।

পুলিশ বলছে, গ্রাহকদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তারা পরবর্তী সময়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!