মস্কোয় লাটভিয়া দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে শুক্রবার তলব করা হয়। তার কাছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায় এবং পরে তাকে বহিস্কার করা হয়।
এর আগে, সোমবার লাটভিয়া বলেছিল যে, তারা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাবে। রাশিয়া যে সামরিক অভিযান চালাচ্ছে তার বিরোধিতা করে লাটভিয়া এবং এস্তোনিয়া ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করে মস্কোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
.png)
এতে দেশটির সঙ্গে রাশিয়ার সম্পর্কের খুবই অবনতি হয়েছে। আগেই রাশিয়া ও এস্তোনিয়া পরস্পরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি।