ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গণিতের শিক্ষক চেয়ে অভিনব বিজ্ঞাপন দিল বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ২৫ জানুয়ারি ২০২৩
গণিতের শিক্ষক চেয়ে অভিনব বিজ্ঞাপন দিল বিদ্যালয়
ছবি: সংগৃহীত

দক্ষ কর্মী খুঁজে পেতে চাকরির বিজ্ঞাপনে অভিনবত্ব আনতে সচেষ্ট অনেক প্রতিষ্ঠান। এ জন্য চাকরির বিজ্ঞাপনে প্রায়ই বৈচিত্র্য দেখা যায়। আর এখানেই লুকিয়ে থাকে আবেদনকারীদের জন্য প্রথম ধাপের পরীক্ষা।

ভারতের গুজরাট রাজ্যের ভক্তাশ্রম বিদ্যালয়ের শিক্ষক চেয়ে দেওয়া বিজ্ঞাপনটিই যেন ‘প্রশ্নপত্র’ হয়ে উঠেছে আবেদনকারীদের জন্য।

গণিতের শিক্ষক নেবে রাজ্যের নবসারি জেলার বিদ্যালয়টি। এ জন্য একটি বিজ্ঞাপন দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞাপনটির অভিনবত্বে যে কারোরই চোখ আটকে যাওয়ার কথা। ঠিকানা উল্লেখের পাশাপাশি সেখানে আবেদনকারীদের ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে ফোন নম্বরের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে অঙ্কের একটি সমীকরণ। অর্থাৎ সমীকরণটিতে লুকিয়ে আছে ফোন নম্বর। আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীকে আগে সমীকরণটি সমাধান করতে হবে।

Advertisement

বিজ্ঞাপনটি এতটাই বিস্ময় তৈরি করেছে যে তা সামাজিক যোগোযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বিষয়টি নজর এড়ায়নি ধনকুবের হর্ষ গোয়েঙ্কার। চার লাইনের ছোট্ট বিজ্ঞাপনটি নিজের টুইটারে পোস্ট করেন তিনি। একটি হাসির ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘বিজ্ঞাপনটা দেখলাম!’

আরো পড়ুন>> নেপালে পার্লামেন্টের সামনে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু

গত শনিবার সন্ধ্যায় টুইট করেছিলেন গোয়েঙ্কা। সেটি প্রায় ২০ লাখ ব্যবহারকারী দেখেছেন। লাইক পড়েছে সাড়ে ২১ হাজারের বেশি।

গণিতের শিক্ষক নেওয়ার এই কৌশলে অভিভূত অনেক ইন্টারনেট ব্যবহারকারী। কয়েকজন রীতিমতো সমীকরণটি সমাধানও করে ফেলেছেন।

গোয়েঙ্কার টুইটের নিচে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সমীকরণের উত্তর হলো ৯৪২৮১৬৩৮১১; কল করার জন্য দেওয়া ১০ সংখ্যার মুঠোফোন নম্বর। হাতে-কলমে করেছি; ক্যালকুলেটর ব্যবহার করিনি, কারও সাহায্য নিইনি। আপনার পোস্ট দেখার পর দ্রুতই করেছি। স্যার, আমাকে অন্তত অর্থ পুরস্কার দিন!’

মজা করে আরেকজন লিখেছেন, ‘মনে হচ্ছে, ভুল বিদ্যালয়েই আমার কল দেওয়ার সম্ভাবনা বেশি ছিল।’ একজনের মন্তব্য, ‘এই টুইটের নিগূঢ় বার্তা হলো একজন বুদ্ধিমান নিয়োগদাতা একজন দক্ষ কর্মী পেতে যাচ্ছেন।’

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!