ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ক্রিসমাস ঘিরে সবাইকে সতর্ক করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২৪ ডিসেম্বর ২০২২
ক্রিসমাস ঘিরে সবাইকে সতর্ক করলেন জেলেনস্কি
ছবি: সংগৃহীত

আসন্ন ক্রিসমাসের ছুটিতে রাশিয়ার হামলা বাড়তে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একইসঙ্গে আকাশপথে হামলার সতর্কতার প্রতি মনোযোগী হতে নাগরিকদের আহ্বান করেছেন তিনি।

শুক্রবার রাতে নিয়মিত ভিডিও-এর মাধ্যমে বক্তব্যকালে জেলেনস্কি বলেন, পরিস্থিতি বিবেচনার জন্য আমি আমাদের শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সরকার শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। আমরা অব্যশই শত্রুদের হামলার জবাব দেব। 

তিনি আরো বলেন, ক্রিসমাসে ছুটির মৌসুম দ্রুত এগিয়ে আসছে। এ সময় রাশিয়ার সন্ত্রাসীরা আবার সন্ত্রাসী হামলা চালাতে পারে। তাদের কাছে ক্রিসমাসের মূল্য নেই বা অন্য কোনো কিছুতেই তাদের মূল্যবোধ নেই।

এ সময় রাশিয়াকে অস্বাভাবিক হুমকি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!