[ আন্তর্জাতিক ]
উল্টে গেল বাস, নিহত ১১
প্রতীকী ছবি
চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৩ জন।
মঙ্গলবার মরোক্কের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকার তাজা শহর থেকে কিছুটা দূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
মরোক্কতে দীর্ঘ দূরত্বের বাস ব্যবহার করে থাকেন মানুষ। কারণ, অর্থনৈতিক সংকটের কারণে নিজেদের প্রাইভেটকার বা মোটরসাইকেল না থাকায় গ্রামীন এলাকায় বাস চলাচল করে থাকে। তাই সড়ক দুর্ঘটনা সেখানে একটি স্বাভাবিক বিষয়।
গত আগস্টে মরোক্কের অর্থনৈতিক রাজধানী ক্লাসাব্যানকায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। বাস উল্টে নিহত হয়েছিলেন ২৩ জন এবং আহত হন ৩৬ জন।
জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থার তথ্যানুযায়ী, মরোক্কতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে ৩ হাজার মানুষ নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হন ১২ হাজার। অর্থ্যাৎ দেশটিতে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মারা যান ১০ জন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মরোক্ক
লিংক সফলভাবে কপি হয়েছে!