দেউয়ালিয়ার ঝুঁকিতে টুইটার, কঠোর পথে ইলন মাস্ক
৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার পর বিশাল ধকল সামলাচ্ছেন টেসলার প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্ক। তবে টু্ইটার দেউলিয়ার ঝুঁকিতে থাকার হুঁশিয়ারি দিলেন তিনি। তাই কর্মীদের ওপর কঠোর সিদ্ধান্ত চাপাচ্ছেন মাস্ক।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারের দায়িত্ব নেয়ার পর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ শীর্ষ পদে লোক ছাঁটাই করেন ইলন মাস্ক।
ইলন বলেন, যদি বেশি পরিমাণ অর্থ আয় করা না হয় তবে আমরা দেউলিয়ার ঝুঁকিতে রয়েছি। তাই সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করতে হবে। আর বাড়ি থেকে অফিস করা চলবে না।
গত বৃহস্পতিবার পর্যন্ত ইলন মাস্কের নতুন নেতৃত্বে কাজ করছিলেন ইয়োল রোথ। তিনি তার চাকরি থেকে পদত্যাগ করেছেন। রবিন হুইলার নামের আরেকজন কর্মকর্তা টুইটার থেকে চাকরি ছেড়েছেন। তবে তাকে রাখতে মাস্ক চেষ্টা করছেন বলে কিছু লোক জানিয়েছে।
পাবলিক মার্কেটের যাচাই-বাছাই থেকে টুইটার বাতিল করার পর ইলন মাস্ক প্রায় ১৩ বিলিয়ল ঋণ কোম্পাটিকে বিনিয়োগ করেছেন। এটি সেভেন ওয়াল স্ট্রিট ব্যাংকগুলোর মধ্যে রয়েছে। এগুলো এখনো বিনিয়োগকারীদের বোঝা মুক্ত করতে পারেনি।
বৃহস্পতিবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের দেউলিয়ার মন্তব্য করার আগেই টুইটারের আত্মবিশ্বাস দ্রুত কমতে থাকে। ডলারে ৬০ সেন্টের মতো ছোট লোন কিনতে কিছু ফান্ড প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাব কোম্পানির অর্থনৈতিক দশা প্রকাশ করে থাকে।
ইলন মাস্ক কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, কর্মীদের অবশ্যই সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করা উচিত। অফিসে বিনামূল্যে খাবারের সুবিধা অনেক কম থাকবে। এছাড়া করোনার কারণে বাড়ি থেকে কাজ করার বিষয়টি বাতিল করা হলো।
মাস্ক বলেন, আপনি যদি বাড়ি থেকে কাজ করতে চান এবং অফিসে আসতে চান না তবে আপনার পদত্যাগ গ্রহণযোগ্য।
যখন ইলন মাস্ককে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিন বলেন, আমাদের সবাইকে আরো কঠোর হতে হবে।