ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ইলন মাস্ক সত্যিই কি ভোজপুরি গান টুইট করলেন?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ৬ নভেম্বর ২০২২
ইলন মাস্ক সত্যিই কি ভোজপুরি গান টুইট করলেন?
ফাইল ছবি

ইলন মাস্ক যে বিষয়েই টুইট করেন; সেটি নিয়েই শুরু হয় আলোচনা। এবার তিনি ভোজপুরি গান টুইট করেছেন! বিষয়টি নিয়ে এরই মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সম্প্রতি টুইটারের মালিকানা পাবার পর একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। টুইটারে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর এসবের মাঝে হঠাৎ করে দেখা গেল এলন মাস্ক টুইট করেছেন, একটি ভোজপুরী গান। কিন্তু কি এমন হল মাস্কের? যার কারণে এমন টুইট করেছেন তিনি?

আসলে ব্যাপারটা একটু অন্যরকম। টুইটটি এলন মাস্ক করেননি। অ্যাকাউন্টের নাম এলন মাস্কের থাকলেও ছবিটি কিন্তু অন্যরকম। যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেই অ্যাকাউন্টের নাম রাখা হয়েছে মাস্কের নামে। যেহেতু অ্যাকাউন্টের পাশে ব্লুটিক রয়েছে, তাই বেশিরভাগ মানুষ মনে করছেন ওটি এলন মাস্কের প্রোফাইল। স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয়েছে জল ঘোলা।

যদি এই অ্যাকাউন্টে গিয়ে একটু সার্চ করেন দেখবেন শুধুমাত্র ভোজপুরী গান “কোমরিয়া করে লপালপ, কী ললিপপ লাগিলু’ গান নয়, আরো নানান রকম পোস্ট করা হয়েছে। যদিও শেষমেষ অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করে দেওয়া হয়!

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!