ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিছানার চাদর এনে দেয়নি মেয়ে, রাগে স্ত্রীকে হত্যা করল স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ১৪ অক্টোবর ২০২২
বিছানার চাদর এনে দেয়নি মেয়ে, রাগে স্ত্রীকে হত্যা করল স্বামী
ছবি: প্রতীকী

পাঁচ বছরের মেয়েকে বলেছিলেন বিছানার চাদর দিতে। খেলায় ব্যস্ত থাকায় সে দেয়নি। ‘অপরাধ’ বলতে এটুকুই। এর জেরে গৃহকর্তার আক্রোশ গিয়ে পড়ে মেয়ের মায়ের উপর। এতটাই যে, ছুরি দিয়ে উন্মত্তের মতো কোপাতে থাকেন নিজের স্ত্রীকে। পরে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়।

বুধবার (১২ অক্টোবর) ভারতের উত্তরপ্রদেশের মাসুরি গ্রামে ঘটেছে এ ঘটনা।

গাজিয়াবাদের পুলিশ সুপার(গ্রামীণ) ইরাজ রাজা জানিয়েছেন, সাদাব নামে ওই ব্যক্তি নিজের পাঁচ বছরের মেয়ে সাবাকে বিছানার চাদর এনে দিতে বলে। সাবা নির্দেশ অমান্য করায় সাদাবের রাগ গিয়ে পড়ে সাবার মা, ৩৫ বছরের শাবানার উপর।

আরো পড়ুন>> পিকাসোর প্রেম নিয়ে নতুন বিতর্ক

এর পরই সাদাব একটি ছুরি দিয়ে বারংবার কোপাতে শুরু করে শাবানাকে। পরে গুরুতর আহত অবস্থা শাবানাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

শাবানার বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সাদাবকে গ্রেফতার করেছে। মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া ডটকম, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!