[ দেশজুড়ে ]
রাতে স্বামীর সঙ্গে ঝগড়া, ভোরে বাঁশের খুঁটিতে মিলল স্ত্রীর ঝুলন্ত দেহ
ফাইল ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে শাহিদা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার চন্ডিপুর ইউপির উজান বোচাগাড়ী গ্রামের কামারের ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহিদা বেগম ওই গ্রামের মিজু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই স্বামী মিজু মিয়াসহ বাবা শাহেব আলীর বাড়িতে থাকতেন শাহিদা। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডা হয় শাহিদার। পরে শুক্রবার ভোরে বাড়ির আঙিনায় বাঁশের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহিদাকে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ওই গৃহবধূর মরদেহ। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!