ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেয়েকে বিষধর সাপের খেলা দেখাতে গিয়ে যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ২২ আগস্ট ২০২২
মেয়েকে বিষধর সাপের খেলা দেখাতে গিয়ে যা ঘটলো
ফাইল ফটো

দেবেন্দ্র মিশ্রর পেশা ছিল সাপ ধরা। আর সেই সাপের ছোবলেই দিতে হলো প্রাণ। সোমবার ভারতের উত্তর প্রদেশে ঘটে এমন করুণ ঘটনা।

ভারতের কয়েকটি সংবাদপত্র তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দেবেন্দ্র মিশ্র নামের ওই ব্যক্তি গ্রামে ঘুরে ঘুরে বিষাক্ত সাপ ধরতেন। সাপের খেলাও দেখাতেন।

অন্যদিনের মতোই সাপ ধরার সরঞ্জাম নিয়ে বেরিয়েছিলেন তিনি। বাড়ি ফেরেন একটি বিষাক্ত সাপ সঙ্গে নিয়ে। নিজের শিশুকন্যার সামনে সাপ নিয়ে বিভিন্ন কেরামতিও দেখান। সন্তানের গলায় সাপটিকে জড়িয়েও দেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, প্রায় দুই ঘণ্টা এমন চলার পর হঠাৎই বিষধর সাপটি ছোবল মারে দেবেন্দ্রকে। সঙ্গে সঙ্গে শরীর নীল হতে শুরু করে। হাসপাতালে না গিয়ে ঘরোয়া জড়িবুটিতেই চিকিৎসা করা হয় তার। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

দেবেন্দ্রর পরিবার সদস্যরা জানিয়েছেন, বহু বছর ধরে সাপ ধরার কাজ করেন দেবেন্দ্র। দু-চার বার ছোবল খাননি- এমন নয়। কিন্তু এর আগে বড় বিপদ ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: সাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!