ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

শিশুকে ছোবল মেরে প্রাণ হারাল সাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ১৮ আগস্ট ২০২২
শিশুকে ছোবল মেরে প্রাণ হারাল সাপ
ফাইল ফটো

দুই বছর বয়সী একটি মেয়ে শিশুকে ছোবল মারতে এসে নিজের প্রাণটাই খোয়ালো একটি সাপ। শিশুকে ছোবল মারার পর পাল্টা আক্রমণে মারা যায় সাপটি।

মঙ্গলবার তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর বিনগোলের কাছে কান্তার গ্রামে এ ঘটনা ঘটেছে।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ডটকম ডট এইউকে শিশুটির বাবা মেহমেদ এরকান বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলাম না। প্রতিবেশীদের কাছে শুনেছি, আমার মেয়ে বাড়ির পেছনের উঠানে খেলছিল। সেসময় হঠাৎ চিৎকার করে কাঁদতে থাকে সে। কান্নার শব্দ শুনে আমার স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে আসে।

তিনি আরো বলেন, তারা দেখতে পায়, মেয়ের মুখে রক্ত আর পাশেই একটি ‍সাপ মৃত অবস্থায় পড়ে আছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো সেখানেই আছে সে।

চিকিৎসকদের বরাতে হাসপাতালসূত্র জানায়, মেয়েটির ঠোঁটে সাপ ছোবল দিয়েছিল। তবে সাপটি বিষাক্ত প্রজাতির ছিল না। মেয়েটি সুস্থ হয়ে উঠছে। তাকে খুব শিগগিরই ছেড়ে দেওয়া হবে।

উল্লেখ্য, তুরস্কে ৪৫টি প্রজাতির সাপ রয়েছে। এরমধ্যে ১২টি প্রজাতি বিষাক্ত।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: সাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!