[ দেশজুড়ে ]
খেলাচ্ছলে নিথর হলো শিশু
ফাইল ফটো
শেরপুরের শ্রীবরদী উপজেলায় খেলাচ্ছলে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে টিস্যু বাঁধতে গিয়ে ফাঁস লেগে হাবিবা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্রীবরদী উপজেলার মথুরাদী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হাবিবা একই এলাকার হাছেন আলীর মেয়ে।
শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকালে হাবিবা টয়লেটে ব্যবহারের টিস্যু নিয়ে রশি দিয়ে খেলাচ্ছলে জানালার গ্রিলে বাঁধছিল। এ সময় অসাবধানতাবশত ঐ রশিতে হাবিবার গলায় ফাঁস লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!