ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

১৫০ বছরের পুরনো বই কিনে আঁতকে উঠলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৫, ৪ আগস্ট ২০২২
১৫০ বছরের পুরনো বই কিনে আঁতকে উঠলেন নারী!
ছবি: প্রতীকী

এক অনলাইন সংগ্রহশালা থেকে সম্প্রতি ১৮০০ শতকের একটি বই কিনেছিলেন এক নারী। কিন্তু চামড়ায় মোড়া বইটি খুলতেই যা বেরোল এক গোছা মাথার চুল!

দীর্ঘ দিন ধরেই ক্রিশ্চিয়ানা ডায়ারের নেশা দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা। কিন্তু এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি বলেই জানিয়েছেন তিনি। টিকটকে লক্ষাধিক অনুরাগী রয়েছে ডায়ারের। সেখানেই বইটির ভিডিয়ো প্রকাশ করে তিনি জানিয়েছেন, ইন্টারনেট থেকে বইটি কিনেছিলেন তিনি। কিন্তু তার ভিতর থেকেই বেরিয়েছে সোনালি রঙের চুলের লম্বা কয়েকটি গাছা।

আরো পড়ুন>> অস্থিতিশীল হয়ে উঠছে এশিয়া, লাগতে পারে সংঘাত

ডায়ার জানিয়েছেন, বইয়ের ভিতরে ছিল কয়েকটি খাম। আর তাতেই ছিল চুলের গোছাগুলি। খামগুলির উপরে জুলিয়া বলে এক জনের নামও লেখা ছিল বলে জানিয়েছেন তিনি। এরইমধ্যে ডায়ারের প্রকাশ করা ভিডিয়োটি দেখেছেন ২১ লক্ষ মানুষ। কিন্তু ঠিক কেন বইয়ের মধ্যে লুকিয়ে রাখা ছিল চুল, তা নিয়ে নিশ্চিত নন কেউ-ই। ডায়ার অবশ্য জানিয়েছেন, নাম ধরে ওই চুলের মালিক বা মালকিনকে খুঁজে বার করতে চান তিনি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!