ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ধারালো অস্ত্র নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে বানর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৫, ২৭ জুন ২০২২
ধারালো অস্ত্র নিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছে বানর
ছবি: সংগৃহীত

বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ ব্রাজিলের একাংশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বানরকে গোটা শহরজুড়ে হাতে ধারালো অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে।

জানা গিয়েছে, ব্রাজিলের পিয়াউয়ি অঙ্গরাজ্যের কোরেন্তে এই ঘটনা সামনে এসেছে। যেখানে একটি বড় জাতীয় উদ্যান রয়েছে। সেখান থেকেই বানরের হাতে ছুরি নিয়ে ফুটেজও সামনে এসেছে।

ফুটেজে দেখা যাচ্ছে, একটি শপিং সেন্টারের ব্যালকনিতে রয়েছে বাঁদরটি। শুধু তাই নয়, বানরটি ছুরি নিয়ে আসা-যাওয়া করা লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই দৃশ্য দেখেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

সূত্র: মিরর ইউকে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: আতঙ্ক বানর
লিংক সফলভাবে কপি হয়েছে!