ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাত-পা বেঁধে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলা কাটলেন স্বামী

ভাসুরের সঙ্গে নববধূর পরকীয়া
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫, ১২ জুন ২০২২
হাত-পা বেঁধে ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীর গলা কাটলেন স্বামী
আটক ইউসুফ নবী রুবেল। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাটে পরকীয়ার জেরে রুপালি বেগম নামে এক গৃহবধূকে ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছেন এক স্বামী। এ ঘটনায় নিহতের স্বামী ইউসুফ নবী রুবেলকে আটক করেছে পুলিশ। 

রোববার রাত আড়াইটার দিকে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুপালি বেগম কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের মনির চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। আটক ইউসুফ নবী রুবেল কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।

জানা যায়, ৩ মাস আগে রুপালি বেগমের সঙ্গে ইউসুফ নবী রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু রুপালি বেগমের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে স্বামী রুবেল প্রায় সন্দেহ করতেন। পরকীয়ার জেরে রুবেল রোববার রাত আড়াইটার দিকে রুপালি বেগমের ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফল কাটার চুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে রুবেলকে আটক করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। 

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জেনেছি পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়ার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুর রফিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!