ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ১ জুন ২০২২
নোয়াখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কবিরহাট থানা। ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুই শিশু হলো, উপজেলার পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়ির এবায়েদ উল্যার ছেলে আড়াই বছর বয়সী সাইমুন ইসলাম, এমদাদুল হক সোহেলের মেয়ে দেড় বছর বয়সী ফারজানা আক্তার রাইছা। রাইছা সম্পর্কে সাইমুনের ফুফাতো বোন। রাইছা মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নরোত্তপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আজাদ জানান, বুধবার বিকেলে দুই শিশু এক সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তারা ডুবে যায়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। আশপাশে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।  

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!