ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বৃদ্ধাকে পিষে মারার পর শ্মশানেও হাতি, চিতা থেকে নামিয়ে ফের আক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৮, ১২ জুন ২০২২
বৃদ্ধাকে পিষে মারার পর শ্মশানেও হাতি, চিতা থেকে নামিয়ে ফের আক্রমণ
ছবি: সংগৃহীত

জঙ্গলঘেঁষা গ্রাম। গ্রামেরই একটি টিউবওয়েল থেকে পানি নিচ্ছিলেন বৃদ্ধা। আচমকা তাকে আক্রমণ করে একটি বিশাল হাতি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৭০ বছর বয়সি ওই নারী। কিন্তু এখানেই শেষ নয়। হাতিটি মৃত্যুর পরেও নারীকে ছাড়েনি। সন্ধ্যায় যখন ওই বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, তখনও চিতার সামনে পৌঁছে যায় সেই হাতি! চিতা থেকে তার দেহ নামিয়ে আবার সেই মৃতদেহের উপর আক্রমণ করে।

জানা গেছে, মৃতের নাম মায়া মুর্মু। ভারতের উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার রায়পাল গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শনিবার সকালে গ্রামের একটি টিউবওয়েল থেকে রোজকার মতোই পানি নিচ্ছিলেন তিনি। সেখানেই হাজির হয় দাঁতাল হাতিটি। তার পায়ের নীচে দলিত মথিত হয়ে যান ওই বৃদ্ধা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়।

আরো পড়ুন>> রাশিয়া থেকে আরো তেল কিনতে বাধ্য হতে পারে শ্রীলংকা: বিক্রমাসিংহে

সন্ধেবেলা পরিবারের লোকজন ওই বৃদ্ধার দেহ সৎকারের ব্যবস্থা করেন। চিতায় তোলা হয় দেহ। কিন্তু আশ্চর্যজনকভাবে ওই একই হাতি ফের হাজির হয় শ্মশানে। চিতা থেকে শুঁড়ে করে সে নামিয়ে আনে বৃদ্ধার দেহ। ফের সেই দেহ পদদলিত করে।

হাতিটিকে তারপর কোনওরকমে সেখান থেকে তাড়ানো হয়। বৃদ্ধার দেহ উদ্ধার করে সৎকার করে পরিবারের লোকজন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইউকে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!