ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ৮ জুন ২০২২
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
বাসের ধাক্কায় রহিমা বেগম নামে এক বৃদ্ধা নিহত। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় রহিমা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউপির বাদেকুশা গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের স্ত্রী।

জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীন ট্রাভেলস একটি বাস সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এক বৃদ্ধাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহিমা বেগম নিহত হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বাসটি আটক থানায় আটক আছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!