ভক্তদের নিজের প্রস্রাব-মল খাওয়াতেন ভণ্ড বাবা, আশ্রমে ১১ লাশ
মাঝে মধ্যেই ভণ্ড সাধু বা বাবার খবর সামনে এসেছে যা আপনাকে চমকে দিবে। থাইল্যান্ডের এক ভণ্ড বাবা এ ঘটনা ঘটিয়েছে। একটি জঙ্গলের ভিতরে আশ্রম ছিল এই বাবার।
বয়স ৭৫ বছর। নাম থাইয়ে নানরা। তিনি নিজেকে সব ধর্মের সেরা গুরু বলে পরিচয় দিতেন। তার আশ্রমের ভক্ত সংখ্যাও কম নয়। অনেকেই এই আশ্রম সম্পর্কে জানত। কিন্তু আসলে এখানে যা হত তা চমকে দিয়েছে।
আশ্রমের এক ব্যক্তি গোপনে পুলিশকে সব খবর জানান। তার পরেই সেখানে হানা দিয়ে অবাক হয়ে যায় পুলিশ। ওই বাবা নিজের প্রস্রাব সকলকে খেতে দিত। এমনকি অনেককে থুতু ও মল খেতেও বাধ্য করেছে। ওই বাবার কথায় তিনি সিদ্ধ পুরুষ। তাঁর মল, মূত্র,থুতুতে সেরে যাবে অসুখ। বহু মানুষকে না জানিয়েও নিজের প্রস্রাম খাইয়েছেন ওই বাবা।
আশ্রমে হানা দিতেই পুলিশ সেখানে ১১ টি মৃত দেহ উদ্ধার করে। যাদের খুন করে আশ্রমেই পুঁতে দেওয়া হয়েছিল। এক মহিলা জানান, ওই বাবা জোর করতেন তাঁর প্রস্রাব খাওয়ার জন্য। অন্যদিকে এক যুবক অভিযোগ জানান, তাঁর মা আশ্রমে বাবার কাছে গেলে, মাকে আটকে রাখা হয়। যদিও পুলিশ ওই বাবাকে গ্রেফতার করেছে। সঙ্গে তাঁর দলবলকেও গ্রেফতার করা হয়েছে। অনেককেই উদ্ধার করা হয়েছে আশ্রম থেকে। এই ঘটনায় তাজ্জব বনে গেছে গোটা দুনিয়া।