ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৬, ২ মে ২০২২
মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
ছবি: সংগৃহীত

আজ ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবের সর্বস্তরের মানুষ। এ দিন সকালে মক্কা ও মদিনায় অনুষ্ঠিত ঈদের জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানায় আরব নিউজ।

খবরে বলা হয়, সোমবার সকালে মক্কা ও মদিনায় ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য শত শত মুসল্লি উপস্থিত হয়েছিলেন। মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজের ইমামতি করেন শেখ সালে বিন আব্দুল্লাহ বিন হুমাইদ। অপরদিকে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছেন দেশটির ক্রাউন প্রিন্স ও মদিনার গভর্নর মোহাম্মদ বিন সালমান এবং মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।

আরো পড়ুন: সুইডেন-ডেনমার্কের আকাশে রুশ বিমান, রাষ্ট্রদূত তলব

গত শনিবার দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার সৌদিতে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর ঈদ পালন করছেন সেখানকার মানুষ। অপরদিকে গতকাল চাঁদের দেখা মেলে এবং আজ সেখানে ঈদের আমেজ শুরু হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো।

তবে এবার সৌদির আগেই ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। এই দুটি দেশেও সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। ইউরোপের দেশ ফ্রান্সেও ঈদুল ফিতর সোমবার।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ঈদ নামাজ
লিংক সফলভাবে কপি হয়েছে!