ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মার্কিন কেন্দ্রীয় সরকারের ৯৫ শতাংশ কর্মীর ভ্যাকসিন গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ২৩ নভেম্বর ২০২১
মার্কিন কেন্দ্রীয় সরকারের ৯৫ শতাংশ কর্মীর ভ্যাকসিন গ্রহণ
ফাইল ফটো

হোয়ইট  হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের  ৯৫ শতাংশ কর্মী কোভিড ভ্যাকসিন গ্রহণের নির্দেশনা প্রতিপালন করেছেন। এ নির্দেশ মানার ব্যাপারে যে সময়সীমা বেধে দেয়া হয়েছিল তার আগেই তারা তা সম্পন্ন করেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, টিকা গ্রহণের নির্দেশনা পালন করা ৯৫ শতাংশের ৯০ শতাংশ করোনাভাইরাসের অন্ততপক্ষে এক ডোজ টিকা নিয়েছেন। তিনি বলেন, অপর পাঁচ শতাংশ ছাড় পেয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া টিকা গ্রহণের নির্দেশ প্রতিপালনের সময়সীমা সোমবার মধ্যরাত পর্যন্ত (গ্রিনিচমান সময় মঙ্গলবার ০৫০০)।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!